ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

বছরের শেষ কার্যদিবসে সূচকের উত্থানে পুঁজিবাজারে চলছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫৮, ৩০ ডিসেম্বর ২০২০
বছরের শেষ কার্যদিবসে সূচকের উত্থানে পুঁজিবাজারে চলছে লেনদেন
ফাইল ছবি

চলতি বছরের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন চলছে। বুধবার ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন লেনদেন শুরুর ১ ঘণ্টা পর অর্থাৎ বেলা ১১টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩৭৮ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএসই শরীয়াহ্ সূচক ১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৩ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১২৩৪ ও ১৯৪৯ পয়েন্টে রয়েছে। এ সময়ে লেনদেন হয়েছে ৩৬৩ কোটি ১৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

এদিকে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৬৯টির দাম বেড়েছে, কমেছে ৮৪টির এবং ৯৬টি কোম্পানির শেয়ার অপরিবর্তিত রয়েছে।

Advertisement

বুধবার বেলা ১১টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো ফার্মা, লংকাবাংলা, সোনারবাংলা ইন্স্যুরেন্স, আইএফআইসি ব্যাংক, রূপালী ইন্স্যুরেন্স, পিপলস ইন্স্যুরেন্স, এডিএন টেলিকম, সাইফ পাওয়ার ও বিএটিবিসি।

এর আগে বুধবার লেনদেন শুরুর প্রথম ১০ মিনিটে ডিএসইর সূচক বাড়ে ১২ পয়েন্ট। এরপর ১০টা ২০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে আরো ৪ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী থাকে। সকাল ১০টা ৪৫ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ২০ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ৩৭৮ পয়েন্টে অবস্থান করে।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন শুরুর এক ঘণ্টা পর বেলা ১১টায় সিএএসপিআই সূচক ৮৯ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৫৬৪ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়।

এদিন বেলা ১১টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৮ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

এ সময়ের ৮১টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে ৩৭টি কোম্পানির দাম। আর ২৩টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!