রোববার বছরের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হওয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। এতে এই দুই স্টক এক্সচেঞ্জের সবগুলো সূচকই এদিন ছিল ঊর্ধ্বমুখী।
রোববার দিনের লেনদেন পর্যালোচনায় দেখা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া ৩৬১টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ২৫৩টির দর বেড়েছে এবং ৫৮টির দর কমেছে। এছাড়া আগের দিনের দরে লেনদেন হয়েছে ৫০টি।
.png)
গত বছরের শেষ দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জে দেড় হাজার কোটি টাকার বেশি মূল্যের শেয়ার কেনাবেচা হয়েছিল। রোববার নতুন বছরের প্রথম কার্যদিবসে যা আরো বেড়ে দুই হাজার কোটি টাকার কাছাকাছি পৌঁছেছে।
বেশিরভাগ শেয়ারের দর বৃদ্ধির প্রভাবে রোববার ডিএসইর সবগুলো সূচকেই ঊর্ধ্বগতি দেখা গেছে। এদিন ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে ২১৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬১৮ পয়েন্টে পৌঁছেছে। এছাড়া ডিএসইএস সূচক ৫৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৯৯ পয়েন্টে এবং ডিএসই৩০ সূচক ১১৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ৭৮ পয়েন্টে পৌঁছেছে।