ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১২:১০, ২৬ জানুয়ারি ২০২২
হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ
ফাইল ফটো

ভারতের ৭৩তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ রয়েছে। তবে বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম স্বাভাবিক আছে।

বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেন হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুর রহমান লিটন।

তিনি বলেন, বুধবার ভারতের ৭৩তম প্রজাতন্ত্র দিবস পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে সে দেশে সরকারি ছুটি। ফলে দুই দেশের ব্যবসায়ীরা হিলি স্থলবন্দরে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রেখেছেন। তবে বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

Advertisement

তিনি আরো জানান, বৃহস্পতিবার সকাল থেকে আবারও এই বন্দরে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে।

এদিকে, হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ (ওসি) সেকেন্দার আলী বলেন, বন্দরে পণ্য আমদানি-রফতানি বন্ধ থাকলেও হিলি চেকপোস্ট দিয়ে ভারত থেকে পাসপোর্টধারী যাত্রী আসা স্বাভাবিক আছে। আমদানি-রফতানির সঙ্গে পাসপোর্ট ধারী যাত্রী পরাপারের কোনো সম্পর্ক নেই।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!