ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

১০০ টাকা প্রাইজবন্ডের ১০৭তম ড্র অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০০:৩৯, ৯ মে ২০২২
১০০ টাকা প্রাইজবন্ডের ১০৭তম ড্র অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

ঢাকা বিভাগীয় কমিশনার অফিসের সম্মেলন কক্ষে রোববার ১০০ টাকার মূল্যবানের প্রাইজবন্ডের ১০৭তম ড্র অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান। 

সব সিরিজের ০১৯০০৭৬ নম্বরটি প্রথম এবং ০৯০৬৮০০ নম্বরটি দ্বিতীয় পুরস্কার পেয়েছে। প্রথম পুরস্কার বিজয়ী প্রত্যেকে ৬ লাখ ও দ্বিতীয় পুরস্কার বিজয়ী ৩ লাখ ২৫ হাজার টাকা করে পাবেন। আর তৃতীয় পুরস্কার হিসেবে ১ লাখ টাকা বিজয়ী নম্বর দুটি হলো ০৯৩৭৪৭৯ ও ০৯৮৭৯০৫। চতুর্থ পুরস্কার ৫০ হাজার টাকা বিজয়ী নম্বর দুটি হলো ০৫৯৬২৭৩ ও ০৬১০৯৩৪।

এবারের ড্রতে ০০০০০০১ থেকে ১০০০০০০ ক্রম সংখ্যার অন্তর্ভুক্ত বন্ড থেকে ৬৮টি সিরিজের ৪৬টি সাধারণ সংখ্যার মোট ৩ হাজার ১২৮টি পুরস্কার ঘোষণা করা হয়েছে।

Advertisement

এই ‘ড্র’-এর আওতাভুক্ত ৬৮টি সিরিজ যথাক্রমে কক, কখ, কগ, কঘ, কঙ, কচ, কছ, কজ, কঝ, কঞ, কট, কঠ, কড, কঢ, কথ, কদ, কন, কপ, কফ, কব, কম, কল, কশ, কষ, কস, কহ, খক, খখ, খগ, খঘ, খঙ, খচ, খছ, খজ, খঝ, খঞ, খট, খঠ, খড, খঢ, খথ, খদ, খন, খপ, খফ, খব, খম, খল, খশ, খষ, খস, খহ, গক, গখ, গগ, গঘ, গঙ, গচ, গছ, গজ, গঝ, গঞ, গট, গঠ, গড, গঢ, গথ এবং গদ। 

প্রতি সিরিজ থেকে একজনে ৬ লাখ টাকা করে মোট পাবেন ৬৮ জন, ৩ লাখ ২৫ হাজার টাকা পাবেন ৬৮ জন, ১ লাখ টাকা করে পাবেন ১৩৬ জন, ৫০ হাজার টাকা করে পাবেন ১৩৬ জন ও ১০ হাজার টাকা করে পাবেন ২ হাজার ৭২০ জন।

উল্লেখ্য, প্রতি তিন মাস অন্তর তৃতীয় মাসের শেষ কর্মদিবসে প্রাইজবন্ডের ড্র অনুষ্ঠিত হয়। তবে কোনো মাসের শেষ তারিখ সাপ্তাহিক বা অন্য কোনো ছুটি থাকলে পরবর্তী কার্যদিবসে ড্র হয়ে থাকে। আর পুরস্কারের অর্থের ওপর ২০ শতাংশ হারে উৎসে কর কাটা হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!