ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

৪০০ টাকায় টপ-পাঞ্জাবি, স্নিকার ৮০০

অর্থনীতি প্রতিবেদক
প্রকাশিত: ২২:২০, ১৪ এপ্রিল ২০২৩
৪০০ টাকায় টপ-পাঞ্জাবি, স্নিকার ৮০০
ছবি: সংগৃহীত

রাজধানীর প্রায় সব মার্কেটে জমে উঠেছে ঈদের বেচাকেনা। মিরপুরের মার্কেটেও বেশ ভিড়। তবে ক্রেতাদের বেশি ভিড় ফুটপাতে। মিরপুর-১০ নম্বরের গোলচত্বরের চারপাশের ফুটপাতে পুরোদমে চলছে ঈদের কেনাকাটা।দরদাম, হাঁকডাকে সরগরম ফুটপাত।

মিরপুর-১০ নম্বর গোলচত্বরের ফুটপাত ঘুরে দেখা গেছে, মাত্র ৫০০-৬০০ টাকায় মিলছে ছেলেদের জিন্স প্যান্ট। গ্যাবার্ডিন প্যান্ট বিক্রি হচ্ছে ৪০০-৪৫০ টাকায়। ৫০০-৬০০ টাকা পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের শার্ট-প্যান্ট। দরদাম করে পছন্দের পোশাক, জুতা-স্যান্ডেল কিনছেন ক্রেতারা। চায়না স্নিকার জুতা পাওয়া যাচ্ছে ৮০০ টাকায়। জর্ডান ব্র্যান্ডের জুতা বিক্রি হচ্ছে আড়াই হাজার টাকা। ছেলেদের স্লিপার মিলছে ৩৫০-৬০০ টাকায়।

চায়না ব্র্যান্ডের শার্টের দাম চাওয়া হচ্ছে ৪০০ টাকা। ভারতীয় শার্ট এবং থ্রি-ডি ডিজিটাল প্রিন্ট শার্ট পাওয়া যাচ্ছে ৬০০ টাকায়। বিভিন্ন ধরনের টি-শার্ট মিলছে ১০০-৪০০ টাকায়। হাফ হাতা কলারযুক্ত টি-শার্ট বিক্রি হচ্ছে ৪০০ টাকায়। মানভেদে পাঞ্জাবি মিলছে ৪০০-৬০০ টাকায়।

Advertisement

বিক্রেতারা জানান, ফুটপাতে মেয়েদের টপ বিক্রি হচ্ছে ৩০০-৪০০ টাকা, কামিজ ৫০০-৭০০ টাকা। হিজাব, ওড়না মানভেদে ১৫০-৩০০ টাকা, বোরকা ৭০০-১০০০ টাকায় বিক্রি হচ্ছে। বিভিন্ন ধরনের শাড়িও পাওয়া যাচ্ছে এখানে। দাম শুরু ৫০০ টাকা থেকে।

বাচ্চাদের পাঞ্জাবি ও পায়জামা ৩০০-৫০০ টাকা, বাচ্চাদের জিন্স প্যান্ট বয়সভেদে ১৫০-৪০০ টাকা, বাচ্চাদের ফ্রক ৩৫০-৮০০ টাকায় পাওয়া যাচ্ছে। এছাড়া লুঙ্গি ৩০০-৭০০ টাকা, পোলো টি-শার্ট বিক্রি হচ্ছে ২০০- ৪০০ টাকায়।

জুতা বিক্রেতা চয়ন তালুকদার বলেন, গত সোমবার থেকে বেচাকেনা ভালোমতো শুরু হয়েছে। এখন ভালোই চলছে। আশা করি, সামনে বেচাকেনা আরো বাড়বে।

শার্ট বিক্রেতা সাইফুল ইসলাম বলেন, এখানে মধ্যবিত্ত থেকে শুরু করে সবাই পোশাক, জুতা কিনতে আসছেন। গত ৪-৫ দিন ধরে ভালো বেচাকেনা হচ্ছে। দৈনিক ৬০-৭০ পিস শার্ট বিক্রি হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!