[ অর্থনীতি ]
মে মাসে প্রতিদিন রেমিট্যান্স এসেছে প্রায় ৫ কোটি ৪৬ লাখ ডলার
ফাইল ফটো
চলতি মে মাসে প্রতিদিন রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে প্রায় ৫ কোটি ৪৫ লাখ ৯৪ হাজার ২৩০ ডলার করে। এ মাসের ২৬ দিনে রেমিট্যান্স এসেছে ১৪১ কোটি ৯৪ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ ১৫ হাজার ৩৩০ কোটি ৬ লাখ টাকা (প্রতি ডলার ১০৮ টাকা হিসাবে)।
রোববার বাংলাদেশ ব্যাংকের প্রকাশ করা প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এ ধারা অব্যাহত থাকলে চলতি মে মাস শেষে প্রবাসী আয় দাঁড়াবে ১৬৯ কোটি ২৫ লাখ ডলারে। প্রবাসী আয় পরিস্থিতি আগের মাসের মতোই থাকবে। আগের মাসে প্রবাসী আয় এসেছিল ১৬৮ কোটি ৩৫ লাখ ডলার।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমএস/এমআরকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
রেমিট্যান্স
লিংক সফলভাবে কপি হয়েছে!