[ অর্থনীতি ]
২৩ দিনে আসা রেমিট্যান্স দুই মাসের চেয়ে বেশি
ফাইল ফটো
ঈদুল আজহার আগে দেশে বেড়েছে রেমিট্যান্স প্রবাহ। চলতি জুন মাসের প্রথম ২৩ দিনে প্রবাসীরা ১৭৯ কোটি ৬৬ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। বাংলাদেশি মুদ্রায় যা ১৯ হাজার ৪৯৩ কোটি ৫৪ লাখ ৪০ হাজার টাকা। ঈদের আগে ২৩ দিনে আসা রেমিট্যান্সের পরিমাণ গত দুই মাসের (এপ্রিল-মে) চেয়ে বেশি
রোববার এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।
এপ্রিল ও মে মাসে প্রবাসীরা যথাক্রমে ১৬৮ কোটি ৪৯ লাখ ১০ হাজার ডলার ও ১৬৯ কোটি ১৬ লাখ ৩০ হাজার ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন।
.png)
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি মাসের ২৩ দিনে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ২৭ কোটি ৮৪ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। দুই বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে এসেছে ৯ কোটি ৫৭ লাখ ৪০ লাখ ডলার। একই সময়ে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৪১ কোটি ৭৪ লাখ ১০ হাজার মার্কিন ডলার। আর বিদেশি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স আসে ৫০ লাখ ৩০ হাজার মার্কিন ডলার।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!