ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

বাংলাদেশে শাখা খুলতে চায় রাশিয়ার ব্যাংক

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ২০:২০, ২১ জুলাই ২০২৩
বাংলাদেশে শাখা খুলতে চায় রাশিয়ার ব্যাংক
ফাইল ফটো

রাশিয়ার সবচেয়ে বড় ব্যাংক এসবার বাংলাদেশে শাখা খোলার আগ্রহ দেখিয়েছে। দেশটি ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, দ্বিপক্ষীয় বাণিজ্য আরো সহজ করতে ও ডলারের বিকল্প মুদ্রায় লেনদেন চালু করতে বাংলাদেশে তারা শাখা খুলতে চায়।

বৃহস্পতিবার রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, শাখা খোলার বিষয়ে এসবার ব্যাংক কর্তৃপক্ষ এরই মধ্যে বাংলাদেশে ব্যাংকের সঙ্গে দুবার আলোচনায় বসেছে।

ব্যাংকটি নির্বাহী বোর্ডের ডেপুটি চেয়ারম্যান আনাতোলি পপভ বলেন, বাংলাদেশি কোম্পানির সঙ্গে ব্যবসা করা রুশ ক্লায়েন্টদের অনুরোধে ব্যাংকিং সেবা চালুর সব শর্ত ও সম্ভাবনা পর্যালোচনা করা হচ্ছে।

Advertisement

এদিকে ঢাকার রুশ দূতাবাসের প্রেস অ্যাটাচে আমাতুলা খানোভা জানান, দূতাবাসের কাছে সংবাদমাধ্যমকে জানানোর মতো আনুষ্ঠানিক কোনো তথ্য এখন পর্যন্ত নেই। আনুষ্ঠানিক সিদ্ধান্তে পৌঁছালেই জানানো হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!