[ অর্থনীতি ]
দুই সপ্তাহে সর্বনিম্ন দামে সোনা
ফাইল ফটো
আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমে ২ সপ্তাহের সর্বনিম্নে নেমেছে। ডলারের বিনিময় মূল্য বেড়ে যাওয়ায় মঙ্গলবার মূল্যবান ধাতুটির বাজারদরে নিম্নমুখী প্রবণতা তৈরি হয়েছে।
বুধবার বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।
প্রতিবেদনে বলা হয়, বুধবার মূল্যস্ফীতির উপাত্ত প্রকাশ করবে যুক্তরাষ্ট্র। এর আগে স্বর্ণে বিনিয়োগে সতর্ক অবস্থানে রয়েছেন বিনিয়োগকারীরা। এছাড়া দেশটির মুদ্রা ডলারের মান বেড়েছে। ফলে সোনার দরপতন ঘটেছে।
.png)
এদিন স্পট মার্কেটে বৈশ্বিক বেঞ্চমার্ক স্বর্ণের মূল্য হ্রাস পেয়েঠে শূন্য দশমিক ৬ শতাংশ। প্রতি আউন্সের দর স্থির হয়েছে ১৯০৯ ডলার ৫০ সেন্টে। গত ২৫ আগস্টের পর যা সবচেয়ে কম। একই কার্যদিবসে ফিউচার মার্কেটে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক স্বর্ণের দাম নিম্নমুখী হয়েছে শূন্য দশমিক ৮ শতাংশ। আউন্সপ্রতি মূল্য নিষ্পত্তি হয়েছে ১৯৩২ ডলার ৬০ সেন্টে।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!