ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

ছয় মাসে ডিসেম্বরে এলো সর্বোচ্চ রেমিট্যান্স

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:২৭, ২ জানুয়ারি ২০২৪
ছয় মাসে ডিসেম্বরে এলো সর্বোচ্চ রেমিট্যান্স
ফাইল ফটো

চলতি অর্থবছরে ডিসেম্বর মাসে প্রবাসী আয় বা রেমিট্যান্স সর্বোচ্চ পরিমাণে এসেছে দেশে। সদ্য বিদায়ী ডিসেম্বর মাসে দেশে রেমিট্যান্স এসেছে ১৯৮ কোটি ৯৮ লাখ ৭০ হাজার মার্কিন ডলার। 

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে মঙ্গবার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুযায়ী, বিগত ৬ মাসের মধ্যে সর্বোচ্চ ১৯৮ কোটি ৯৮ লাখ ৭০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে ডিসেম্বরে। আর গত জুনে এসেছিল ২১৯ কোটি ৯০ লাখ ১০ হাজার মার্কিন ডলার।

Advertisement

এদিকে বাংলাদেশ ব্যাংক গত ২২ অক্টোবর থেকে বৈধ চ্যানেলে ব্যাংকের মাধ্যমে প্রবাসী আয় দেশে পাঠালে প্রতি ১০০ টাকায় প্রণোদনার সঙ্গে প্রবাসীদের বাড়তি আরো আড়াই শতাংশ বেশি অর্থ দেওয়ার নির্দেশনা কার্যকর করে। 

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সরকারের দেওয়া আড়াই শতাংশ প্রণোদনার পাশাপাশি অতিরিক্ত আরো আড়াই শতাংশ অর্থ বেশি দিয়ে রেমিট্যান্স কিনতে পারবে ব্যাংকগুলো।
  
ব্যাংক সংশ্লিষ্টদের মতে, বাড়তি প্রণোদনা পাওয়ায় বৈধ পথে রেমিট্যান্স পাঠানো বাড়িয়েছেন প্রবাসীরা। সামনে এর পরিমাণ আরো বাড়তে পারে।
 
ডিসেম্বরের রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৯ কোটি ৩৭ লাখ ৭০ হাজার ডলার। এছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৬ কোটি ৬২ লাখ ৩০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৭২ কোটি ৪৫ লাখ ৯০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫২ লাখ ৮০ হাজার ডলার।
 
বাংলাদেশ ব্যাংক আরো জানায়, ২৩ থেকে ৩১ ডিসেম্বর দেশে রেমিট্যান্স এসেছে ৪২ কোটি ৩ লাখ ৯০ হাজার মার্কিন ডলার। ডিসেম্বরের ১৬ থেকে ২২ তারিখ পর্যন্ত দেশে এসেছে ৪৯ কোটি ৯৭ লাখ ১০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। এছাড়া ৯ থেকে ১৫ ডিসেম্বর দেশে এসেছে ৫৩ কোটি ৭০ লাখ ২০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। আর ডিসেম্বরের প্রথম ৮ দিনে রেমিট্যান্স এসেছে ৫৩ কোটি ২৭ লাখ ৫০ হাজার মার্কিন ডলার।

এছাড়া নভেম্বর মাসে ১৯৩ কোটি ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছিলেন প্রবাসী বাংলাদেশিরা। আর গত অক্টোবর, সেপ্টেম্বর, আগস্ট ও জুলাইতে এসেছে যথাক্রমে ১৯৭ কোটি ১৪ লাখ ৩০ হাজার, ১৩৩ কোটি ৪৩ লাখ ৫০ হাজার, ১৫৯ কোটি ৯৪ লাখ, ৫০ হাজার ও ১৯৭ কোটি ৩১ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স।
 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!