ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

২২ দিনে রেমিট্যান্স এসেছে ১৫৬ কোটি ডলার

অর্থনীতি প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৩১, ২৪ ডিসেম্বর ২০২৩
২২ দিনে রেমিট্যান্স এসেছে ১৫৬ কোটি ডলার
ফাইল ফটো

ডিসেম্বরে বেড়েছে রেমিট্যান্স প্রবাহ। প্রথম ২২ দিনে প্রবাসী বাংলাদেশিরা বৈধপথে ও ব্যাংকিং চ্যানেলে দেশে রেমিট্যান্স পাঠিয়েছেন ১৫৬ কোটি ৯৪ লাখ ৮০ হাজার ডলার। এ ধারা অব্যাহত থাকলে মাস শেষে প্রবাসী আয় ২ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে।

রোববার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ঐ প্রতিবেদনে বলা হয়, চলতি মাসের ২২ দিনের হিসাবে দৈনিক রেমিট্যান্স আসছে ৭ কোটি ১৩ লাখ ৪০ হাজার মার্কিন ডলার।

Advertisement

বাংলাদেশ ব্যাংকের তথ্য পর্যালোচনায় দেখা গেছে, চলতি মাসের ২২ দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ১৩ কোটি ৮৫ লাখ ২০ হাজার ডলার। এছাড়া বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ৫ কোটি ৪৭ লাখ ২০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১৩৭ কোটি ১৯ লাখ ১০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৩ লাখ ৩০ হাজার মার্কিন ডলার।

এর আগে, ২০২২-২৩ অর্থবছরে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ১৬১ কোটি ৭ লাখ মার্কিন ডলার। এছাড়া ২০২১-২০২২ অর্থবছরে এসেছে ২ হাজার ১০৩ কোটি ১৭ লাখ মার্কিন ডলার।

২০২০-২১ অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স আহরণ হয়েছিল, যার পরিমাণ ছিল ২ হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ মার্কিন ডলার।

ডেইলি-বাংলাদেশ/এআর/জেডআর/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!