ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

অর্থনীতিকে বিপদে ফেলেছে একের পর এক মেগা প্রকল্প: অর্থনীতিবিদ মঈনুল ইসলাম

অর্থনীতি প্রতিবেদক
প্রকাশিত: ১৭:২৭, ১ জুন ২০২৪
অর্থনীতিকে বিপদে ফেলেছে একের পর এক মেগা প্রকল্প: অর্থনীতিবিদ মঈনুল ইসলাম
ছবি: সংগৃহীত

অর্থনীতিবিদ ড. মঈনুল ইসলাম বলেছেন, বাংলাদেশের বৈদেশিক ঋণের পরিমাণ ১০০ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। খাম খেয়ালিপনার কারণে দেশের অর্থনীতি বিপদের সম্মুখীন হয়েছে। অর্থনীতি বিপদে পড়ার আরেকটি বড় কারণ একের পর এক মেগা প্রকল্পের হিড়িক।

শনিবার জাতীয় প্রেস ক্লাবে ‘বাংলাদেশের অর্থনৈতিক বাস্তবতা: সংকট ও উত্তরণের উপায়’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

মঈনুল ইসলাম বলেন, ২০২৩-২৪ অর্থবছরের বৈদেশিক ঋণ পরিশোধ খাতে যে বরাদ্দ রাখা হয়েছে তার থেকে এ বছর আরো ১ বিলিয়ন ডলার বেশি খরচ হবে এই খাতে। পাশাপাশি বাংলাদেশের জিডিপির অনুপাত কমতে কমতে ৮ শতাংশের কাছাকাছি এসে গেছে, যা দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন। একই সঙ্গে দেশের বর্তমান মারাত্মক রাজনৈতিক সংকট অর্থনৈতিক সমৃদ্ধির পথে বড় সড় বাধা হয়ে যাচ্ছে।

Advertisement

বেনজীর ইস্যুতে তিনি বলেন, ২০১৮ সালের নির্বাচনের পেছনে দুজন মাস্টারমাইন্ড ছিল। তার মধ্যে একজন হচ্ছে বেনজীর আহমেদ। যিনি বর্তমান সরকারের টার্গেট। তিনি পুলিশকে অপব্যবহারের উদাহরণ সৃষ্টি করে গেছেন।

এ অর্থনীতিবিদ আরো বলেন, আমাদের ডলার সংকটের মূল্য দিচ্ছে জনগণ। মুদ্রাস্ফীতি হচ্ছে। এই বাড়তি কর জনগণ দিচ্ছে। সংসার চলে না মানুষের। এখন দুর্নীতির সঙ্গে যুক্ত পার্টির বড় পদের লোক। বেনজীর ও আজিজ দুইজনের চরম আগ্রাসন দেখলাম। এখন দেখা যাবে দুদক কী করে।

তিনি আরো বলেন, অর্থনীতির নিয়ন্ত্রণ ধনিক গোষ্ঠীর নিয়ন্ত্রণ থেকে নিয়ে আসতে হবে। গোষ্ঠী তান্ত্রিক অর্থনৈতিক নিয়ন্ত্রণ শুধু রাজনৈতিক অস্থিরতা না সামাজিক অস্থিরতা তৈরি করছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!