জিডিপি প্রবৃদ্ধি বেড়ে ৬ দশমিক ১২ শতাংশ
গত অর্থবছরের তৃতীয় কোয়ার্টারের (জানুয়ারি-মার্চ ২০২৪) ত্রৈমাসিক জিডিপির হিসাব প্রাক্কলন করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।
প্রাক্কলিত হিসাব অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরের তৃতীয় কোয়ার্টারের প্রবৃদ্ধির দাঁড়িয়েছে ৬ দশমিক ১২ শতাংশ, যা গত বছরের একই সময়ের থেকে প্রবৃদ্ধির হার বেড়েছে। পাশাপাশি কৃষি ও শিল্প খাতে সাফল্য দেখিয়েছে বাংলাদেশ।
মঙ্গলবার বিবিএস ন্যাশনাল অ্যাকাউন্টিং উইং এ তথ্য প্রকাশ করেছে।
.png)
বিবিএস জানায়, ২০২৩-২৪ অর্থবছরের তৃতীয় কোয়ার্টারের হিসাব অনুযায়ী চলতি মূল্যে জিডিপির আকার ১৩ হাজার ৪৭৮ বিলিয়ন টাকা, যা ২০২২-২৩ অর্থবছরের ৩য় কোয়ার্টারে ছিল ১১ হাজার ৪৪৩ বিলিয়ন টাকা।
পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে স্থির মূল্যে ২০২৩-২৪ অর্থবছরের তৃতীয় কোয়ার্টারে প্রবৃদ্ধি হয়েছে ৬ দশমিক ১২ শতাংশ, যা প্রথম ও দ্বিতীয় কোয়ার্টারে ছিল যথাক্রমে ৬ দশমিক ০১ শতাংশ ও ৩ দশমিক ৭৮ শতাংশ।
২০২২-২৩ অর্থবছরে ৩য় কোয়ার্টারে প্রবৃদ্ধি ছিল ২ দশমিক ৩০ শতাংশ যা ১ম ও ২য় কোয়ার্টারে ছিল ৭ দশমিক ০৩ শতাংশ ও ৭ দশমিক ০৮ শতাংশ।