ঢাকা,  বুধবার   ২৮ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

[ অর্থনীতি ]

দেশের বাজারে ফের বাড়ল সোনার দাম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৩২, ২৮ অক্টোবর ২০২৬
দেশের বাজারে ফের বাড়ল সোনার দাম
ফাইল ছবি

দেশের বাজারে টানা চার দফা কমার পর আবারও বাড়ানো হয়েছে সোনার দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ২ হাজার ২১৬ টাকা বাড়ানো হয়েছে। নতুন হিসাবে ভ্যাটসহ এক ভরি ২২ ক্যারেট সোনার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা।

বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী বা পিওর গোল্ডের দাম বেড়ে যাওয়ায় সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে নতুন দাম নির্ধারণ করা হয়।

পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর বিষয়টি জানানো হয়।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!