ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

গুচ্ছের ভর্তি পরীক্ষা: ঘড়ি থাকছে না নজরুল বিশ্ববিদ্যালয়ের কক্ষে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৩৪, ২৮ জুলাই ২০২২
গুচ্ছের ভর্তি পরীক্ষা: ঘড়ি থাকছে না নজরুল বিশ্ববিদ্যালয়ের কক্ষে
ছবি: সংগৃহীত

দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে আগামী ৩০ জুলাই থেকে শুরু হচ্ছে গুচ্ছ ভর্তি পরীক্ষা। ‘এ’ ইউনিটভুক্ত বিজ্ঞান অনুষদের মাধ্যমে ভর্তি পরীক্ষা শুরু হবে। ওই দিন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১৭ হাজার ৮১৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।

বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, কলা, সামাজিক বিজ্ঞান ও ব্যবসায় প্রশাসন অনুষদের ১৩৭টি কক্ষে অনুষ্ঠিত হবে এ পরীক্ষা। অথচ এত বেশি পরিমাণ কক্ষের কোনোটাতেই রাখা হবে না দেওয়াল ঘড়ির ব্যবস্থা।

বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুর ১২টায় নজরুল বিশ্ববিদ্যালয় প্রশাসন সংবাদ সম্মেলন আয়োজন করে। এতে উপাচার্যের লিখিত বক্তব্যের পরে সাংবাদিকদের প্রশ্নে এসব তথ্য জানান উপাচার্য ড. সৌমিত্র শেখর।

Advertisement

উপাচার্য বলেন, যেসব কক্ষে ঘড়ি লাগানো আছে সেগুলো থাকবে৷ আর যেসব কক্ষে নেই সেখানে ঘড়ি লাগানো হবে না। ঘড়ি থাকলে অনেক সমস্যায় পড়তে হয়। যেমন- সব কক্ষের ঘড়ি একই সময় দিতে পারবে না ফলে স্বাভাবিক কার্যক্রম ব্যহত হবে। তাছাড়া ঘড়ি লাগানো, টাইম ফিক্স করা- এগুলো কিছুটা সমস্যার ব্যাপার।

লিখিত বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর বলেন, গুচ্ছ পদ্ধতির এ পরীক্ষায় এবারে মোট ২২ টি বিশ্ববিদ্যালয় অংশ নিচ্ছে। দেশব্যাপী একযোগে ১৯ কেন্দ্রে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইউনিট ‘এ’ (বিজ্ঞান) এর ভর্তি পরীক্ষা ৩০ জুলাই (দুপুর ১২-১টা), ইউনিট ‘বি’ (মানবিক) ১৩ আগস্ট ও ইউনিট ‘সি’ (বাণিজ্য) এর ভর্তি পরীক্ষা আগামী ২০ আগস্ট একই সময়ে অনুষ্ঠিত হবে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!