রোববার (৩০ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে চারুকলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. বজলুর রশীদ খানের সভাপতিত্বে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
জানা যায়, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২০ অক্টোবর থেকে শুরু হয়ে ৩০ অক্টোবর পর্যন্ত এই শিল্পকর্ম প্রদর্শনী চলে।
.png)
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেন, আমাদের শিক্ষার্থীরা নানা সীমাবদ্ধতা কাটিয়ে সারা দেশে যে সফলতার স্বাক্ষর রাখছে তা প্রশংসনীয়। এভাবেই নিজস্ব স্বকীয়তা বজায় রেখে এগিয়ে যাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় কলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন, বিশিষ্ট শিল্প পৃষ্ঠপোষক প্রকৌশলী মাইনুল আবেদীন, কলা অনুষদের ডিন, শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীরা।