ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

নজরুল বিশ্ববিদ্যালয় মার্কেটিং ক্লাবের নেতৃত্বে রিদওয়ান-সাব্বির

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৬, ১৯ জানুয়ারি ২০২৩
নজরুল বিশ্ববিদ্যালয় মার্কেটিং ক্লাবের নেতৃত্বে রিদওয়ান-সাব্বির
মার্কেটিং ক্লাবের সভাপতি রিদওয়ানুল হক ও সাধারণ সম্পাদক সাব্বির মিয়া। ছবি: ডেইলি বাংলাদেশ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং ক্লাবের প্রথম কমিটি গঠিত হয়েছে। প্রতিষ্ঠাকালীন কমিটির সভাপতি হিসেবে রিদওয়ানুল হক ও সাধারণ সম্পাদক হিসেবে সাব্বির মিয়া দায়িত্ব পেয়েছেন। 

এ ছাড়াও বুধবার (১৮ জানুয়ারি) ঘোষিত এ কমিটিতে সহ-সভাপতি হিসেবে রাতুল রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মো. আরিফুল ইসলাম, কোষাধ্যক্ষের দায়িত্বে মাঈশা আক্তার মুনা, ডিরেক্টর পদে সরোয়ার জাহান জয় এবং চিফ কোঅর্ডিনেটর পদে পারভেজ মিয়া আছেন।

ক্লাবটির সভাপতি রিদওয়ান বলেন, ‘নজরুল বিশ্ববিদ্যালয় মার্কেটিং ক্লাব শুধু ডিপার্টমেন্টাল ক্লাব নয়, একই সঙ্গে এটি একটি বিজনেস ক্লাব। নতুন ডিপার্টমেন্ট ও ক্লাবিং জগতে নতুন হওয়ার পরেও এতো বড় একটি স্টেপ নিতে পেরেছি বলে আমি আমার সহপাঠী ও বিভাগ নিয়ে গর্বিত।’

Advertisement

ক্লাবের উপদেষ্টা হিসেবে রয়েছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও মার্কেটিং বিভাগের প্রধান অধ্যাপক ড. সৌমিত্র শেখর। এছাড়াও রয়েছেন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক চন্দন কুমার পাল, মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক ড. আব্দুল মোমেন, কুমার বিশ্বজিৎ সাহা (প্রভাষক), মাহমুদা আক্তার (প্রভাষক) এবং সুমনা আক্তার সুমি (প্রভাষক)।

ক্লাবটি প্রতিষ্ঠিত হয়েছিল ২০২২ সালের জুলাই মাসে। 


 

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!