[ শিক্ষা ]
নজরুল বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের নবীনবরণ যেদিন
ছবি: ডেইলি বাংলাদেশ
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার (৩১ জানুয়ারি)।
শনিবার (২১ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর।
ওরিয়েন্টেশন অনুষ্ঠানে স্পিকার হিসেবে থাকবেন শহিদ বুদ্ধিজীবী ডা. আলীম চৌধুরীর কন্যা অধ্যাপক ডা. নুজহাত আলীম চৌধুরী।
.png)
৩১ জানুয়ারি সকালে বিশ্ববিদ্যালয়ের ‘গাহি সাম্যের গান’ মুক্তমঞ্চে ওরিয়েন্টেশন অনুষ্ঠান শুরু হবে। ওরিয়েন্টেশন অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা নিজ নিজ বিভাগে উপস্থিত থাকবেন এবং সেখানে বিভাগ থেকে তাদের বরণ করে নেওয়া হবে।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের পাঠদান শুরুর নির্দেশ দিয়েছিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। আসন পূর্ণ না হওয়ায় নির্দিষ্ট সময়ে পাঠদান শুরু করতে পারেনি নজরুল বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ডেইলি-বাংলাদেশ/কেবি
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!