ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি ফাহাদ, সম্পাদক হাবীব

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: ১৪:০৫, ১১ মার্চ ২০২৩
নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি ফাহাদ, সম্পাদক হাবীব
জাককানইবিসাস কমিটির সভাপতি মো. ফাহাদ বিন সাঈদ ও সাধারণ সম্পাদক আহসান হাবীব। ছবি: ডেইলি বাংলাদেশ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাককানইবিসাস) কার্যনির্বাহী কমিটি-২০২৩ গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে আজকের পত্রিকার প্রতিনিধি মো. ফাহাদ বিন সাঈদ ও সাধারণ সম্পাদক হিসেবে ডেইলি বাংলাদেশের প্রতিনিধি আহসান হাবীব মনোনীত হয়েছেন। 

শনিবার (১১ মার্চ) দুপুরে সমিতির কার্যালয়ে এর গঠনতন্ত্রের ধারা ১৫(ক) এর বিধান অনুসারে ১৪ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। 

কমিটিতে সহসভাপতি-১ হিসেবে মোকছেদুল মুমিন (দৈনিক জনকণ্ঠ), সহসভাপতি-২ আতোয়ার রহমান (দৈনিক আজকের খবর), যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দেলোয়ার হোসেন রনি (দৈনিক আজকের দর্পণ) ও মোছা. জান্নাতী বেগম (দৈনিক ইনকিলাব), সাংগঠনিক সম্পাদক হিসেবে কামরুল হাসান (বাংলা ট্রিবিউন), কোষাধ্যক্ষ হিসেবে আসলাম বেগ (দৈনিক শেয়ার বিজ), দফতর সম্পাদক হিসেবে আলমগীর হোসেন (দৈনিক নয়া শতাব্দী) এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে তৈয়ব শাহনুর (দৈনিক সময়ের কাগজ) দায়িত্ব পেয়েছেন। 

Advertisement

এছাড়াও কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন ফারিয়া চৌধুরী দিশা (ডেইলি এশিয়ান এইজ) ও এস.এম. মোজতাহীদ প্লাবন (দৈনিক প্রতিদিনের চিত্র)। সমিতির সদ্য সাবেক সভাপতি রাশেদুজ্জামান রনি (ভোরের কাগজ) এবং সাবেক ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মুশফিকুর রহিম স্বপন কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন। 

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!