ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ঢাকায় ফিরছিলেন ঢাবির সুইটি, পথের মৃত্যুতে দিশাহারা বাবা

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১১:২৫, ১৯ মার্চ ২০২৩
ঢাকায় ফিরছিলেন ঢাবির সুইটি, পথের মৃত্যুতে দিশাহারা বাবা
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ইংরেজি বিভাগে দ্বিতীয় বর্ষের ছাত্রী সুইটি (২০)। গোপালগঞ্জ থেকে ইমাদ পরিবহনের বাসে করে যাচ্ছিলেন ঢাকা। মেয়েকে পৌঁছে দিতে সুইটির সঙ্গে যাচ্ছিলেন বাবা মাসুদ মিয়া। তবে তাদের সেই যাত্রা লক্ষ্য অবধি পৌঁছাল না। বাস দুর্ঘটনায় ঘটনাস্থলে মারা যান সুইটি। আর মেয়েকে হারিয়ে দিশাহারা হয়ে উঠলেন বাবা। 

রোববার (১৯ মার্চ) মাদারীপুরের শিবচরের কুতুবপুর এলাকায় বাসটি পৌঁছালে পদ্মা সেতুর এক্সপ্রেসওয়ে থেকে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে। 

আহত মাসুদ মিয়া গোপালগঞ্জে এসেনশিয়াল ড্রাগসে নিরাপত্তরক্ষী হিসেবে কর্মরত আছেন। সেখানেই পরিবার নিয়ে থাকেন। ঢাকার মিরপুরে ভাড়া বাসায় থাকতেন সুইটি। সকালে মেয়েকে ঢাকায় পৌঁছে দিতে যাচ্ছিলেন। পথে এই দুর্ঘটনা ঘটে।

Advertisement

মাসুদ মিয়াকে ভর্তি করা হয় শিবচরের পাঁচ্চর এলাকার ইসলামিয়া হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। হাসপাতালের বেড়ে শুয়ে মেয়ের জন্য কাঁদছেন বাবা।

জানা যায়, মাদারীপুরের শিবচরে এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে বাস খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ জনে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। 

বিষয়টি নিশ্চিত করে শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম মো. মোফাজ্জেল হক জানান, নিহতের সংখ্যা আপাতত ১৭ জন। আরো হতাহতের আশঙ্কা রয়েছে। উদ্ধার কাজ চলছে। 

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!