রোববার (২৬ মার্চ) সংগঠনটির কার্যালয়ে আয়োজিত সাধারণ সভায় গণিত বিভাগের ২০ ব্যাচের শিক্ষার্থী ও হাবিপ্রবিসাসের সাধারণ সদস্য অলংকার গুপ্তার হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়।
সংগঠনটির সভাপতি আব্দুল্লাহ আল মুবাশ্বির এবং সাধারণ সম্পাদক মো. মাসুদ রানার উপস্থিতিতে এ সময় আরো উপস্থিত ছিলেন সহসভাপতি আবু সাহেব এবং যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমানসহ অন্যান্য সদস্যবৃন্দ।
.png)
এছাড়াও একই ক্যাটাগরিতে পদক পেয়েছেন আহনাফ শাহরিয়ার সোহাগ এবং কাবির আব্দুল্লাহ।
সাংবাদিক সমিতিকে ধন্যবাদ জানিয়ে অলংকার বলেন, সাংবাদিকতা আমার কাছে রহস্যের মতো। এটিকে যত বেশি শেখা যায় ততো বেশি রহস্যময় হতে থাকে। ক্যাম্পাসের সৌন্দর্য, সমস্যা, আয়োজন, সংকট নিয়ে লিখার আগ্রহ থেকেই ক্যাম্পাস সাংবাদিকতায় আসা। তরুণ সাংবাদিকদের অনুপ্রেরণা দিতে সাংবাদিক সমিতির এরকম কার্যক্রম অত্যন্ত প্রশংসার। হাবিপ্রবি সাংবাদিক সমিতির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি।
সাংবাদিক সমিতির সভাপতি আব্দুল্লাহ্ আল মুবাশ্বির বলেন, এই অ্যাওয়ার্ড সাংবাদিকদের কাজের প্রতি আগ্রহ বাড়াতে এবং সাংবাদিকতার পাশাপাশি একাডেমিক পড়াশোনায় সমানভাবে মনোযোগী হবার ক্ষেত্রে অনুপ্রেরণা দিবে বলে আশা করছি।