ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

স্থানীয়দের প্রভাব থেকে মুক্তি চায় শিক্ষার্থীরা

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: ১৪:০৫, ২১ মে ২০২৩
স্থানীয়দের প্রভাব থেকে মুক্তি চায় শিক্ষার্থীরা
ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন। ছবি: ডেইলি বাংলাদেশ

স্থানীয়দের প্রভাবমুক্ত ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে মানববন্ধন করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। রোববার (২১ মে) ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের সামনে এই মানববন্ধনটি হয়। 

‘নিরাপদ ক্যাম্পাস চাই, বহিরাগতদের জায়গা নাই’, ‘লোকালদের ভয়ে প্রশাসন চুপ কেন’, ‘মাদকমুক্ত ক্যাম্পাস চাই’সহ নানা প্রতিবাদী প্ল্যাকার্ড নিয়ে মানববন্ধনকারীরা অবস্থান করে। এছাড়াও স্লোগানে স্লোগানে মুখরিত হয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন চত্বর। 

প্রসঙ্গত, শনিবার গুচ্ছ ভর্তি পরীক্ষা চলাকালে মাদক সেবনে নিষেধ করায় স্থানীয় কয়েকজন দুর্বৃত্তের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের দুই শিক্ষার্থীর বাকবিতণ্ডা হয়। এরপর ঐ দুর্বৃত্তরা রিয়াজুল ও লিংকন নামে দুই শিক্ষার্থীকে মারধর করে। 

Advertisement

মানববন্ধনে উপস্থিত হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. উজ্জ্বল কুমার প্রধান বক্তব্য দেন। তিনি মানববন্ধনকারীদের আশ্বস্ত করে বলেন, দেশের প্রচলিত আইনে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!