[ শিক্ষা ]
নজরুল বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির নেতৃত্বে রাফিক-রুমন
ভিপি মাহমুদুল রাফিক, জিএস রুমন হাসান। ছবি: সংগৃহীত
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সহসভাপতি (ভিপি) নির্বাচিত হয়েছেন ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মাহমুদুল রাফিক। এছাড়াও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের শিক্ষার্থী রুমন হাসান।
রোববার (২১ মে) সন্ধ্যায় সংগঠনটির গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচনের মাধ্যমে এই কমিটি গঠন করা হয়। এটি ডিবেটিং সোসাইটির চতুর্থ কার্যনির্বাহী কমিটি।
২৬ সদস্যবিশিষ্ট এই কমিটিতে যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে আতিয়া ইবনাত, দফতর সম্পাদক হিসেবে জারিন তাসনিম, প্রচার সম্পাদক সাদমান জামান, অর্থ সম্পাদক আতিকুর রহমান সেতু নির্বাচিত হয়েছেন।
.png)
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দফতরের পরিচালক অধ্যাপক ড. তপন কুমার সরকার। তিনি পদাধিকার বলে সংগঠনটির সভাপতি।
ডেইলি-বাংলাদেশ/কেবি
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
বিশ্ববিদ্যালয়
লিংক সফলভাবে কপি হয়েছে!