ঢাকা,  রোববার   ২৯ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

[ শিক্ষা ]

শিক্ষার্থীদের নিয়ে বাংলা একাডেমির অনন্য উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৩১, ১৯ এপ্রিল ২০২৪
শিক্ষার্থীদের নিয়ে বাংলা একাডেমির অনন্য উদ্যোগ
ছবি: সংগৃহীত

দেশের শিক্ষার্থীদের নিয়ে অনন্য এক উদ্যোগ নিয়েছে বাংলা একাডেমি। ৬৪ জেলার স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের লেখা কবিতা, গল্প ও প্রবন্ধ সংগ্রহ করে প্রতি জেলার জন্য একটি করে সাময়িকী প্রকাশনা করবে প্রতিষ্ঠানটি।

সোমবার (১৮ এপ্রিল) দ্বাদশ জাতীয় সংসদের ‘সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র দ্বিতীয় বৈঠকে এমন সিদ্ধান্ত হয়।

সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সভাপতি আসাদুজ্জামান নূরের সভাপতিত্বে কমিটির সদস্য চয়ন ইসলাম, মো. সাদ্দাম হোসেন (পাভেল), মোছা. জান্নাত আরা হেনরী, মো. নাঈমুজ্জামান ভুঁইয়া, মো. কামারুল আরেফিন, সৈয়দ সায়েদুল হক এবং অনিমা মুক্তি গমেজ অংশগ্রহণ করেন।

বৈঠকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের চলমান প্রকল্প ও অনুমোদনের অপেক্ষায় প্রকল্পসমূহের তালিকা এবং বর্তমান অবস্থা, বাংলাদেশ শিল্পকলা একাডেমির জেলা পর্যায়ে গঠিত কমিটিতে নেতৃত্ব প্রদানকারীর তালিকা, দেশের বিভিন্ন স্থানের শিল্পকলা একাডেমিগুলোর অডিটোরিয়ামের প্রয়োজনীয় সংস্কার এবং জনবলের ব্যবস্থা গ্রহণের জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে। 

বৈঠকে সংস্কৃতি মন্ত্রণালয়ের চলমান প্রকল্পসমূহের কাজের অগ্রগতিতে কমিটি থেকে অবশিষ্ট কাজসমূহ দ্রুত সম্পন্ন করার জন্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সুপারিশ করা হয়। ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং গত বৈঠকের সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

এসময় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন সংস্থার প্রধানগণসহ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!