[ শিক্ষা ]
জাবিতে হত্যাকাণ্ডের ঘটনায় এক সমন্বয়ককে অব্যাহতি
ফাইল ফটো
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) গণপিটুনিতে শামীম আহমেদ নামে সাবেক এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আহসান লাবিব নামের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ককে অব্যাহতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে এক বিবৃতিতে এ তথ্য জানান সমন্বয়ক আরিফ সোহেল।
এতে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সংঘটিত সহিংসতায় অংশগ্রহণের অভিযোগ থাকায় আহসান লাবিবকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পদ থেকে অব্যাহতি প্রদান করা হচ্ছে। সুষ্ঠু তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই অব্যাহতি বহাল থাকবে। তদন্তসাপেক্ষে দোষী সাব্যস্ত হলে তার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আহ্বান জানাচ্ছে।
.png)
এর আগে গতকাল বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট সংলগ্ন এলাকায় শামীম আহমেদকে পেয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মারধর করেন। পরে রাত সাড়ে ৮টায় তাকে হেফাজতে নেয় আশুলিয়া থানা পুলিশ। এরপর রাত ১২টার দিকে সাভারের গণস্বাস্থ্য হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
ডেইলি-বাংলাদেশ/এআইএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!