[ শিক্ষা ]
দুর্গোৎসব উপলক্ষে ঢাবি উপাচার্যের শুভেচ্ছা, শান্তি ও মঙ্গল কামনা
অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। ছবি: সংগৃহীত
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।
মঙ্গলবার (৮ অক্টোবর) শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জানানো শুভেচ্ছা বার্তায় সনাতন ধর্মাবলম্বীদের স্বাগতম জানিয়েছেন তিনি।
শুভেচ্ছা বার্তায় বলা হয়, ‘আসন্ন শারদীয় দুর্গোৎসব-১৪৩১ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে সব পুণ্যার্থীকে শারদীয় শুভেচ্ছা। দুর্গাপূজার ভাবগাম্ভীর্য, শান্তি-শৃঙ্খলা ও সুষ্ঠু পরিবেশ বজায় রেখে সম্প্রীতির মাধ্যমে অসাম্প্রদায়িক নতুন বাংলাদেশ গঠনে আপনাদেরকে স্বাগতম ও অভিনন্দন জানাচ্ছি। সবার সুখ, শান্তি ও মঙ্গল কামনা করছি।’
.png)
এদিকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আজ থেকে আগামী ১৭ অক্টোবর পর্যন্ত মোট ৯ দিনের ছুটিতে গিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়।
ডেইলি-বাংলাদেশ/কেবি
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!