মঙ্গলবার (১৫ অক্টোবর) থেকে এই বিশেষ মাইগ্রেশনের আবেদন শেষ হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক সংশ্লিষ্ট ওয়েবসাইট সূত্রে জানা গেছে, বিজ্ঞান ইউনিটে বিভিন্ন বিভাগে ১৬৪টি ও কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের বিভিন্ন বিভাগে ৭০টি আসন ফাঁকা রয়েছে।
.png)
এতে আরো বলা হয়, শুধু ঐসব বিষয়ে যারা ইতিমধ্যে ভর্তি হয়ে আছেন এবং বিষয় পছন্দক্রম অনুসারে উল্লিখিত কোনো বিষয়ে মাইগ্রেশন করার সুযোগ আছে, তাদের আবেদন করতে পারবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিজ্ঞান ইউনিট এবং কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের অল্পকিছু বিভাগে নির্দিষ্ট সংখ্যক খালি আসনের জন্য বিশেষ মাইগ্রেশন এর ব্যবস্থা করা হয়েছে। শিক্ষার্থীরা অনলাইনে ১৫ অক্টোবর পর্যন্ত বিশেষ মাইগ্রেশন এর আবেদন করতে পারবেন। আগামী ১৭ অক্টোবর অনলাইনে বিশেষ মাইগ্রেশনের ফলাফল প্রকাশ করা হবে। মেধা ও পছন্দক্রম অনুযায়ী উল্লিখিত বিষয় সমূহের শূন্য আসন পূরণ করে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হবে।
প্রসঙ্গত, ভর্তি সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা ও তথ্য ওয়েবসাইটে (https://admission.eis.du.ac.bd) সংশ্লিষ্ট ইউনিটের ভর্তি নির্দেশিকায় থেকে জানতে পারবেন।