ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

চার কারণে কমেছে পাসের হার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৫০, ১৬ অক্টোবর ২০২৪
চার কারণে কমেছে পাসের হার
ছবি: ডেইলি বাংলাদেশ

মঙ্গলবার চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ফল প্রকাশ করা হয়েছে। এবার ১১ শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৭৭ দশমিক ৭৮ শতাংশ। দেশের ১১টি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের প্রকাশিত ফলাফল 

বিশ্লেষণ করে দেখা গেছে, এবার মূলত কয়েকটি কারণে গত বছরে তুলনায় পাসের হার কমেছে। এর মধ্যে চারটি শিক্ষা বোর্ডে পাসের হার কম, ইংরেজিতে অকৃতকার্যের হার বেশি, আইসিটি বিষয়ে খারাপ ফল, বন্যার কারণে সিলেট বোর্ডে কঠিন বিষয়ে অটোপাস এবং ফলাফলে সাবজেক্ট ম্যাপিং পদ্ধতি প্রয়োগ করায় এ পার্থক্য তৈরি হয়েছে। যে কারণে সার্বিক পাসের হার কমেছে।

বিশেষজ্ঞরা বলছেন, এ বছর যারা এইচএসসি ও সমমানে উত্তীর্ণ হয়েছে তারা ২০২২ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। এই শিক্ষার্থীরা করোনাকালীন নবম-দশম শ্রেণিতে পড়ায় ঐ বছর সংক্ষিপ্ত সিলেবাসে প্রশ্নের একাধিক সুযোগ রেখে পরীক্ষায় অংশ নিয়েছিল। ফলে তাদের ফল ভালো ছিল। আর ঐসব বিষয়ে সাবজেক্ট ম্যাপিং হওয়ায় জিপিএ-৫ এর সংখ্যা বেড়েছে।

Advertisement

ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, এইচএসসিতে এবার পাসের হারে সবার নিচে রয়েছে ময়মনসিংহ শিক্ষা বোর্ড। প্রায় একই রকম পাসের হার যশোর বোর্ডেও। কাছাকাছি অবস্থানে চট্টগ্রাম বোর্ডও। অন্য বোর্ডগুলোর তুলনায় এ তিনটি শিক্ষা বোর্ডে পাসের হার তুলনামূলক অনেক কম, যার প্রভাব পড়েছে সার্বিক গড় পাসের হারে। মূলত ইংরেজিতে বেশি ফেল করায় এ দুটি বোর্ডে ফল বিপর্যয় হয়েছে বলে জানিয়েছেন বোর্ড সংশ্লিষ্টরা।

বিশ্লেষণে দেখা গেছে, এবার অটোপাসে সিলেট বোর্ডে চমকপ্রদ ফলাফল এসেছে। যার নিয়ামক হিসেবে কাজ করছে বন্যা পরিস্থিতি। বন্যার কারণে এ বোর্ডে পরীক্ষা শুরু হয় দেরিতে। বাংলা ও ইংরেজি পরীক্ষা স্থগিত হয়ে যায়। ৯ জুলাই থেকে আইসিটি বিষয়ের মাধ্যমে সিলেট বোর্ডে পরীক্ষা শুরু হয়। পরে পরীক্ষা বাতিল হওয়ায় সিলেটের পরীক্ষার্থীদের বাংলা ও ইংরেজি বিষয়ে পরীক্ষায় বসতে হয়নি। বিগত এসএসসি পরীক্ষায় তারা বাংলা ও ইংরেজিতে যে নম্বর পেয়েছিল, সেটাই এইচএসসিতে ম্যাপিং করে ফলাফলে যুক্ত করা হয়েছে। এ দুটি বিষয়ে সিলেটে পাসের হার শতভাগ। অর্থাৎ এটি অন্যতম নিয়ামক। আর অনুষ্ঠিত বাকি চারটি বিষয়ে তুলনামূলক ভালো ফল করায় বোর্ডটি এবার সবার শীর্ষে রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: এইচএসসি
লিংক সফলভাবে কপি হয়েছে!