ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

এইচএসসি: পুনঃনিরীক্ষণ আবেদন যে প্রক্রিয়ায়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:১৭, ১৬ অক্টোবর ২০২৪
এইচএসসি: পুনঃনিরীক্ষণ আবেদন যে প্রক্রিয়ায়
প্রতীকী ছবি

মঙ্গলবার (১৫ অক্টোবর) প্রকাশিত হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল। এইচএসসি কেউ যদি কাঙ্ক্ষিত ফল না পায়, তা উত্তরপত্র চ্যালেঞ্জ বা ফল পুনঃনিরীক্ষণের সুযোগ রয়েছে।

বুধবার (১৬ অক্টোবর) শুরু হয়ে ফল পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে আগামী ২২ অক্টোবর পর্যন্ত। 

আবেদন যে প্রক্রিয়ায়

Advertisement

শুধু টেলিটক সিম ব্যবহার করে মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে। ঘরে বসেই আবেদন করা যাবে। বোর্ড তার উত্তরপত্র যাচাই-বাছাই করে আবেদন নিষ্পত্তি করবে।

প্রথমে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে RSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর লিখতে হবে। এরপর স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে বিষয় কোড লিখে ১৬২২২ নম্বরে এসএমএস করতে হবে। 

উদাহরণ: RSC DHA 123456 174 লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। 

একাধিক বিষয়ের উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ক্ষেত্রে কমা দিয়ে সাবজেক্ট কোড এসএমএস করতে হবে। যেমন- 174, 175, 176।

এসএমএস সেন্ড হলে টেলিটক থেকে পিন নম্বরসহ কত টাকা কেটে নেওয়া হবে, তা জানিয়ে একটি ফিরতি এসএমএস আসবে। পিন নম্বরটি সংগ্রহ করে রাখতে হবে। এরপর এতে সম্মত হলে আবারো মেসেজ অপশনে RSC লিখে স্পেস দিয়ে YES লিখে স্পেস দিয়ে ‘পিন নম্বর’ লিখে স্পেস দিয়ে নিজস্ব মোবাইল নম্বর (যেকোনো অপারেটর) লিখে ১৬২২২ নম্বরে সেন্ড করতে হবে।

উদাহরণ: RSC<>YES<>PIN-NUMBER<>MobileNumber লিখে 16222 নম্বরে পাঠাতে হবে।

আবেদন ফি

বোর্ডের বিজ্ঞপ্তি তথ্যানুযায়ী- প্রতিটি পত্রের ফল পুনঃনিরীক্ষার ফি ১৫০ টাকা। সেই হিসেবে এইচএসসির প্রতি বিষয়ের (প্রথম ও ‍দ্বিতীয়পত্র) পুনঃনিরীক্ষণের আবেদনের জন্য ফি ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে। কারণ দুই পত্রের বিষয়ের ক্ষেত্রে দুটির জন্যই একসঙ্গে আবেদন করতে হবে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: এইচএসসি
লিংক সফলভাবে কপি হয়েছে!