ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

র‍্যাগিংয়ে জড়িত থাকলেই কঠোর শাস্তি

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩৫, ২৩ অক্টোবর ২০২৪
র‍্যাগিংয়ে জড়িত থাকলেই কঠোর শাস্তি
ছবি: ডেইলি বাংলাদেশ

র‌্যাগিং করলে বা র‌্যাগিং এ প্ররোচিত করলে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

গতকাল মঙ্গলবার (২২ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

Advertisement

রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ মিজানূর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে র‍্যাগিং শৃঙ্খলা পরিপন্থি এবং শাস্তিযোগ্য অপরাধ। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, হল এবং ক্যাম্পাসে ছাত্র ছাত্রীদের মধ্যে কেউ র‍্যাগিং এ জড়িত হওয়ার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে প্রক্টর মাহবুবুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক শৃঙ্খলা রক্ষা এবং র‍্যাগিং মুক্ত রাখতে প্রক্টরিয়াল বডি কাজ করবে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!