বুধবার (২৩ অক্টোবর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সামনে এসব শিক্ষার্থী জড়ো হয়ে বিক্ষোভ করেন। বেলা ২টা ৫০ মিনিটে তারা সচিবালয়ে প্রবেশ করে।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এ সময়ে ‘আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই; উই ওয়ান্ট জাস্টিস, মুগ্ধের বাংলায়- বৈষম্যের ঠাঁই নাই, তুমি কে আমি কে ছাত্র-ছাত্র; আপস না সংগ্রাম-সংগ্রাম-সংগ্রাম’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
.png)
এদিকে আন্দোলরত শিক্ষার্থীদের স্লোগান বন্ধ করে শান্তিপূর্ণ আলোচনার আহ্বান জানান সচিবালয়ে দায়িত্বরত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য ও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
একাধিক শিক্ষার্থীদের সঙ্গে কথা হলে তারা বলেন, ‘আমরা সমতার ভিত্তিতে ফলাফল চাই। বোর্ড থেকে কাউকে ভালো ফল দেয়া হয়েছে আর কাউকে কম। অথচ আমরা ভালো লিখেছি৷ আমরা চাই দ্রুত সময়ে এই ফলাফল বাতিল করে বঞ্চিতদের পুনরায় মূল্যায়ন করা হোক।’
এর আগে গেল ২০ আগস্ট নতুন করে আর পরীক্ষা না নিয়ে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে এইচএসসি ফল প্রকাশের দাবিতে হঠাৎ মিছিল নিয়ে সচিবালয়ে ঢুকে পড়েন শতশত পরীক্ষার্থী।