[ শিক্ষা ]
২০২৫ সালের এসএসসি-এইচএসসি যখন, দৃঢ়প্রতিজ্ঞ অন্তবর্তীকালীন সরকার
ছবি: ডেইলি বাংলাদেশ
দেশে বড় ধরনের কোনো অঘটন না ঘটলে ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে এপ্রিল মাসের মাঝামাঝি। এছাড়া জুনের শেষ সপ্তাহে এইচএসসি ও সমমান পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। এ শিডিউল বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞ অন্তবর্তীকালীন সরকার।
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড কর্মকর্তাদের সূত্র বলছে, পবিত্র রমজান, ঈদুল ফিতর ও ঈদুল আজহার ছুটির কারণে এমন শিডিউল তৈরি করা হয়েছে। আর আগামী বছর পূর্ণাঙ্গ সিলেবাসে এসএসসি ও পুনর্বিন্যাসকৃত (২০২৩ সালে প্রণীত) সিলেবাসে এইচএসসি পরীক্ষা হবে।
ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবুল বাশার গণমাধ্যমকে জানিয়েছেন, আগামী মার্চে এবার রমজান মাস চলবে। আগামী ৩১ মার্চ অথবা ১ এপ্রিল ঈদুল ফিতর হতে পারে। প্রস্তুতি চলছে রোজা ও ঈদের ছুটির পর এসএসসি ও সমমান পরীক্ষার।
.png)
তিনি আরো জানান, আগামী ৭ জুন পবিত্র ঈদুল আজহা। ঈদের পর আমরা এইচএসসি ও সমমান পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করছি। সেই হিসেবে জুনের শেষাংশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হতে পারে।
ডেইলি-বাংলাদেশ/কেবি
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!