[ শিক্ষা ]
এইচএসসির কেন্দ্র পরিবর্তন চায় গোপালপুর কলেজের শিক্ষার্থীরা
ছবি: ডেইলি বাংলাদেশ
এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের জন্য অবস্থান কর্মসূচি পালন করেছেন টাঙ্গাইল জেলার গোপালপুর সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীরা। তাদের দাবি, হেমনগর কলেজ থেকে কেন্দ্র পরিবর্তন করে গোপালপুর সরকারি কলেজে স্থানান্তর করতে হবে।
রোববার (৩ নভেম্বর) নন্দনপুর বাসস্ট্যান্ড চত্বরে অবস্থান কর্মসূচিটি পালিত হয়।
জানা যায়, ডিগ্রি কলেজটি গোপালপুর শহর হতে ১৮ থেকে ২০ কিলোমিটার দুরে অবস্থিত। যানবাহন ও যোগাযোগব্যবস্থা ভালো না থাকার কারণে ছাত্র-ছাত্রীদের পরীক্ষার সময় অসুবিধার সম্মুখীন হতে হয়।
.png)
পরবর্তীতে গোপালপুর সরকারি কলেজের সহকারী উপাধ্যক্ষ মানিকুজ্জামান ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগামীতে হেমনগর পরীক্ষার কেন্দ্র পরিবর্তন করে গোপালপুর সরকারি কলেজ সংলগ্ন রাধারানী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে করার জন্য উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করা হবে মর্মে আশ্বাস প্রদান করলে ছাত্র-ছাত্রীরা অবস্থান কর্মসূচি তুলে নেয়।
ডেইলি-বাংলাদেশ/কেবি
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
এইচএসসি
লিংক সফলভাবে কপি হয়েছে!