ঢাকা বোর্ড সূত্র জানায়, এক লাখ দুই হাজার ৯৭৫ জন শিক্ষার্থী এক লাখ ৮০ হাজার ৬০টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন করেছেন। গত ১৬ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত এসএমএসের মাধ্যমে তারা এ আবেদন করেন।
পুনঃনিরীক্ষণ আবেদনে বিষয়ভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, সবচেয়ে বেশি ইংরেজি বিষয়ে শিক্ষার্থীরা পুনরায় নিরীক্ষণের আবেদন করেছেন। এ বিষয়ে ৩৮ হাজার ৬২৭টি আবেদন জমা পড়েছে। এরপর রয়েছে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি); এ বিষয়ে ২৩ হাজার ৫০৬টি আবেদন পড়েছে। তাছাড়া বাংলায় ২২ হাজার ৬৫টি, পদার্থ বিজ্ঞানে ১০ হাজার ৬৪০টি, হিসাব বিজ্ঞানে ৪ হাজার ১৩১টি এবং যুক্তিবিদ্যার ৪ হাজার ৬টি আবেদন পড়েছে।
.png)
বোর্ড সূত্র জানায়, আবেদন করা শিক্ষার্থীদের উত্তরপত্রগুলো পুনঃনিরীক্ষণ করে ফলে পরিবর্তন এলে তা নতুন করে প্রকাশ করা হবে। ফল প্রকাশের একমাসের মধ্যেই সাধারণত পুনঃনিরীক্ষণের আবেদনের নিষ্পত্তি করতে হয়। সে হিসেবে আগামী ১৩ বা ১৪ নভেম্বরের মধ্যে পূর্ণ নিরীক্ষণের ফল প্রকাশ করা হবে।