[ শিক্ষা ]
বাউবির এইচএসসির ফল প্রকাশ
ছবি: সংগৃহীত
আন্তঃশিক্ষা বোর্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার দ্বিতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)। এতে পাসের হার ৯৯ দশমিক ৯৮ শতাংশ।
মঙ্গলবার (১২ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাউবি।
বাউবির এইচএসসি প্রোগ্রামের দ্বিতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষায় নিবন্ধিত শিক্ষার্থী সংখ্যা ছিল ৩২ হাজার ৭৫৪ জন। নিবন্ধিত শিক্ষার্থীদের মধ্যে প্রথমবর্ষের রেজাল্টের ওপর ভিত্তি করে চূড়ান্তভাবে ৩২ হাজার ৭৪৬ জন শিক্ষার্থী উত্তীর্ণ হন।
ডেইলি-বাংলাদেশ/কেবি
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!