ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ঢাবির প্রযুক্তি ইউনিটে শূন্য আসনে মাইগ্রেশন আবেদনের সময় বাড়ল

ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪৪, ২১ নভেম্বর ২০২৪
ঢাবির প্রযুক্তি ইউনিটে শূন্য আসনে মাইগ্রেশন আবেদনের সময় বাড়ল
ছবি: ডেইলি বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের অন্তর্গত ২০২৩-২৪ শিক্ষাবর্ষের প্রযুক্তি ইউনিটে বেশকিছু শূন্য আসনে বিশেষ মাইগ্রেশন ও নতুনভাবে বিষয় মনোনয়নের আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রযুক্তি ইউনিটে বিশেষ মাইগ্রেশনের আবেদনের সময়সীমা বর্ধিত করা হয়েছে শনিবার (২৩ নভেম্বর) পর্যন্ত।

এদিকে শিক্ষার্থীরা ভর্তি সংশ্লিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে এই আবেদন করতে পারবে। এদিকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রযুক্তি ইউনিট-এ ভর্তিকৃত শিক্ষার্থীদের মধ্যে খালি আসনে বিশেষ মাইগ্রেশন এবং নতুনভাবে প্রার্থীদের বিষয় মনোনয়ন দেয়া হবে। ইতোমধ্যে ভর্তিকৃত শিক্ষার্থীদের মধ্যে যেসব শিক্ষার্থী এই বিশেষ মাইগ্রেশন করতে ইচ্ছুক তাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। 

Advertisement

এতে আরো বলা হয়, বিশেষ মাইগ্রেশন করার জন্য শিক্ষার্থীদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংশ্লিষ্ট ওয়েব সাইটে লগইন করে (https://collegeadmission.eis.du.ac.bd) বিশেষ মাইগ্রেশন করতে ইচ্ছুক মেন্যুতে ক্লিক করে সব নিয়মকানুন অনুসরণ করে ওই আবেদন করতে হবে।

প্রসঙ্গত, প্রযুক্তি ইউনিট অধিভুক্ত কলেজগুলোর ভেতরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রযুক্তি ইউনিটের অধীনে ছয়টি কলেজ রয়েছে। এর মধ্যে চারটি ইঞ্জিনিয়ারিং কলেজ, একটি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ এবং একটি টেক্সটাইল ইনস্টিটিউট। চারটি ইঞ্জিনিয়ারিং কলেজের মধ্যে তিনটি সরকারি কলেজ এবং একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ এবং টেক্সটাইল রিলেটেড দুটি বেসরকারি কলেজ।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!