[ শিক্ষা ]
ঢাবি ও অধিভুক্ত কলেজের ৯৯ শিক্ষার্থীকে শাস্তি
ছবি: সংগৃহীত
অ্যাকাডেমিক পরীক্ষায় অসদুপায় অবলম্বনে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এবং বিশ্ববিদ্যালয়টির উপাদানকল্প ও অধিভুক্ত কলেজগুলোর ৯৯ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট। সম্প্রতি অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) সংশ্লিষ্ট ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে। শাস্তি হিসেবে কাউকে কয়েকটি পরীক্ষায় অংশগ্রহণ নেয়া থেকে বিরত রাখা হয়েছে।
এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইন্সটিটিউটের ৪৮ জন, উপাদানকল্প কলেজের ২ জন ও অধিভুক্ত কলেজগুলোর ৪৯ জন শিক্ষার্থী রয়েছেন।
.png)
এছাড়া, অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের ১৮ বহিষ্কৃত শিক্ষার্থী রয়েছে। এর মধ্যে ঢাকা কলেজের ৩ জন, ইডেন মহিলা কলেজের ৩ জন, সরকারি তিতুমীর কলেজের একজন, সরকারি বাঙলা কলেজের ৪ জন, সরকারি শহিদ সোহরাওয়ার্দী কলেজের ২ জন ও কবি নজরুল সরকারি কলেজের ২ জন ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের ৩ জন শিক্ষার্থী রয়েছেন।
ডেইলি-বাংলাদেশ/কেবি
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!