বিষয়টি নিয়ে কথা হলে কুয়েটের জনসংযোগ ও তথ্য শাখার সেকশন অফিসার শাহেদুজ্জামান শেখ গণমাধ্যমকে বলেন, এবার কুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিক্যাল এবং ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদসমূহে ১৬টি বিভাগে সর্বমোট ১০৬৫টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ বিশ হাজার পরীক্ষার্থী অংশগ্রহণের সুযোগ পাবেন।
জানা গেছে, আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। ১৫ ডিসেম্বরের মধ্যে আবেদন ফি জমা দিতে হবে। ৩ ঘণ্টা ব্যাপী সর্বমোট ৫০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বি.আর্ক কোর্সে ভর্তি ইচ্ছুক প্রার্থীদের লিখিত পরীক্ষা ছাড়াও আলাদাভাবে ১ ঘণ্টার ১০০ নম্বরের মুক্তহস্ত অঙ্কন পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
ভর্তি সংক্রান্ত তথ্যাবলি https://admission.kuet.ac.bd/ ওয়েবসাইটে পাওয়া যাবে।
.png)