গতকাল মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বাড়লো। সংশোধিত ও সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি অনুযায়ী অনলাইনে ১০ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত আবেদন ফরম পূরণ করা যাবে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, শিক্ষার্থী কর্তৃক আবেদন ফরমের প্রিন্ট কপি কলেজে জমা দেয়ার শেষ তারিখ ১৭ ডিসেম্বর। কলেজ কর্তৃক শিক্ষার্থীর ডেটা নিশ্চয়নের তারিখ ১৮ ডিসেম্বর থেকে ১৯ ডিসেম্বর। কলেজ কর্তৃক সোনালী সেবার মাধ্যমে টাকা জমা দেয়ার তারিখ ২২ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বর।
.png)