শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ভবনে সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে আইবিএ’র বিবিএ প্রোগ্রামের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন মোট ১০ হাজার ২৭৮ জন ভর্তি ইচ্ছুক ছাত্র-ছাত্রী। তবে এ শিক্ষাবর্ষে ১২০টি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা।
.png)
এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগের ভর্তি পরীক্ষা যথাক্রমে ৪ জানুয়ারি চারুকলা অনুষদ, ২৫ জানুয়ারি কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদ, ৮ ফেব্রুয়ারি ব্যবসায় শিক্ষা অনুষদ এবং ১৫ ফেব্রুয়ারি বিজ্ঞান অনুষদ এর আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।