ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে ঋষভ পন্থ, প্রার্থনা করছেন ঊর্বশী

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৬:৩৩, ৩০ ডিসেম্বর ২০২২
ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে ঋষভ পন্থ, প্রার্থনা করছেন ঊর্বশী
ফাইল ছবি

ঋষভ পন্থের ভালো সময় হোক কিংবা খারাপ সময়, বলিউড অভিনেত্রী ঊর্বশী রাউতেলা সর্বদা পাশে থেকেছেন তার। এই কারণে বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমে তাদের নাম জড়িয়েছে। একাধিক মাধ্যমে দাবি করা হয়েছে যে, ঋষভ পন্থের প্রেমে হাবুডুবু খাচ্ছেন ঊর্বশী রাউতেলা। তবে এই নিয়ে কখনো মুখ খোলেননি তারা দু’জন। 

সম্প্রতি প্রেম সম্পর্কীত বিষয়ে নয় বরং ঋষভ পন্থের অসুস্থতায় উদ্বিগ্ন প্রকাশ করেছেন ঊর্বশী। তার সুস্থতার জন্য প্রার্থনা করেছেন তিনি।

শুক্রবার ভোরে ঋষভ পন্থের গাড়ি ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে। দিল্লি থেকে দেরাদুন যাচ্ছিলেন ঋষভ পন্থ। আর পথ মধ্যেই দুর্ঘটনা হয়। দিল্লি-দেরাদুন হাইওয়েতে রুরকির কাছে নারসান বর্ডারের কাছে দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। দুর্ঘটনার ঘটনার কারণে ঋষভ পন্থের গাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। কপাল এবং পায়ে গুরুতর চোখে পেয়েছেন ভারতীয় এই ক্রিকেটার। গুরুতর অবস্থায় তাকে ভর্তি করা হয়েছিল পার্শ্ববর্তী হাসপাতালে।

তার পিঠেও গভীর আঘাত লেগেছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে হাসপাতালের বেডে শুয়ে থাকা পন্তের মাথায় ব্যান্ডেজ দেখা গেছে। তার পিঠেও ঘর্ষণজনীত আঘাত দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে ছবিতে। 

এই খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই রীতিমতো উদ্বিগ্ন হয়ে পড়েছেন ঊর্বশী রাউতেলা। তিনি ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন। যেখানে তিনি লিখেছেন, “প্রার্থনা করছি”। পাশাপাশি তিনি একটি সাদা হৃদয়ের ইমোজি ব্যাবহার করে নাম উল্লেখ না করে লিখেছেন #Love, এদিকে বিষয়টি ঋষভ পন্থের জন্য করেছেন বলে মনে করছেন ক্রিকেট প্রেমীরা।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!