ঢাকা,  সোমবার   ১৬ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

ক্ষুব্ধ পরীমণি: আমার কাছে অপরাধী এখন আপনারা

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০০:৩২, ১৮ অক্টোবর ২০২৬
ক্ষুব্ধ পরীমণি: আমার কাছে অপরাধী এখন আপনারা
পরীমণির ।। ছবি: সংগৃহীত

ভাইরাল ভিডিও ঘিরে বিতর্কের রেশ কাটতে না কাটতেই মাছরাঙা টেলিভিশনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন ঢালিউড অভিনেত্রী পরীমণি। টেলিভিশনটির প্রকাশিত দুঃখ প্রকাশের ফটোকার্ডে সন্তুষ্ট নন তিনি। তার অভিযোগ, এ ঘটনায় তার ব্যক্তিগত জীবন, মানসিক শান্তি ও পেশাগত কাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এমনকি সন্তানদের ছবি প্রকাশ করলেও নেতিবাচক মন্তব্যের মুখে পড়তে হচ্ছে তাকে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মাছরাঙা টেলিভিশনকে উদ্দেশ করে পরীমণি লেখেন, ‘ডিয়ার মাছরাঙা টেলিভিশন, আপনাদের এই জাস্ট একটা ফটোকার্ড এর দুঃখ প্রকাশ কোন কাজে দিচ্ছে না একদমই।’

নিজের বর্তমান পরিস্থিতির কথা তুলে ধরে অভিনেত্রী বলেন, তার স্বাভাবিক জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। এ পরিস্থিতির জন্য টেলিভিশনটিকে দায়ী করে তিনি লেখেন, ‘এই যে আমার স্বাভাবিক জীবনটা এইভাবে আবার দুর্বিষহ করে দিয়েছেন, এর সম্পূর্ণ দায়ভার আপনাদের।’

পরীমণির দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের কাজ কিংবা ব্যক্তিগত বিষয় নিয়ে স্বাভাবিকভাবে কোনো পোস্ট দিতে পারছেন না তিনি। সন্তানদের ছবি নিয়েও হাজারো নেতিবাচক মন্তব্য করা হচ্ছে বলে অভিযোগ করেন এই অভিনেত্রী।

মানসিক শান্তি নষ্ট হওয়া এবং পেশাগত কাজে ক্ষতির কথা উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, এখন তার করণীয় কী। পোস্টে পরীমণি লেখেন, ‘কি করব বলেন এবার। আমার জীবনের মানসিক শান্তি নষ্ট করে দিলেন! আমার কাজ নষ্ট করে দিলেন। এরপর কি বাকি থাকল আর।’

মাছরাঙা টেলিভিশনের পক্ষ থেকে ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার আশ্বাস দেওয়া হয়েছিল বলেও পোস্টে উল্লেখ করেন পরীমণি। তবে সেই আশ্বাস বাস্তবায়নের অগ্রগতি নিয়ে প্রশ্ন তুলে তিনি লেখেন, ‘আপনারা বলেছেন অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসবেন। আর কবে আনবেন সেটা।’

পোস্টের শেষাংশে টেলিভিশনটিকে উদ্দেশ করে অভিনেত্রী বলেন, ‘আমার কাছে অপরাধী তো এখন আপনারা।’

পরীমণির এই বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতি এবং এর প্রভাব নিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী। তবে ভিডিওটির বিস্তারিত বিষয় ও সংশ্লিষ্ট ঘটনার পূর্ণাঙ্গ প্রেক্ষাপট স্বাধীনভাবে যাচাই করা প্রয়োজন।

ডেইলি-বাংলাদেশ/এমএ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!