ঢাকা,  রোববার   ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

অনন্যা পাণ্ডে শুধু বিয়েই নয়, মা-ও হতে চান

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০০:১৭, ১৬ নভেম্বর ২০২৬
অনন্যা পাণ্ডে শুধু বিয়েই নয়, মা-ও হতে চান
ছবি: সংগৃহীত

অভিনেত্রী অনন্যা পাণ্ডে ও অক্ষয় কুমারের ছেলে আরভ ভাটিয়া বলিউডের আকাশে-বাতাসে ইদানীং আলোচনার কেন্দ্রে। বিনোদন ভুবনের এই দুই স্টার-কিডকে নিয়ে চলছে প্রেমের গুঞ্জন। আর এই গুঞ্জনের মধ্যেই নিজের বিয়ে ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মুখ খুললেন অনন্যা।

সম্প্রতি লন্ডনে অনন্যা-আরভের একান্তযাপনের মুহূর্ত তো সে ইঙ্গিতই দিচ্ছে। আরভ ভাটিয়ার সঙ্গে ছুটি কাটানোর ঝলক শেয়ার করতেই শুরু হয়ে তাদের প্রেমগুঞ্জন। আরভের সঙ্গে নাম জড়াতেই বিয়ের ইচ্ছা প্রকাশ অনন্যার। শুধু বিয়ে নয়, আরেক ধাপ এগিয়ে বলেন, তিনি সন্তান নিতেও অত্যুৎসাহী।

সম্প্রতি এক সংবাদমাধ্যমের অনুষ্ঠানে পরিচালক ইমতিয়াজ আলির সঙ্গে উপস্থিত ছিলেন অনন্যা। সেখানে সত্তর ও আশির দশকের অভিনেত্রীদের সঙ্গে বর্তমান প্রজন্মের তুলনা টানতে গিয়ে তিনি খোলামেলা আলোচনা করেন। পুরোনো দিনের অভিনেত্রীদের তুলনায় বর্তমান প্রজন্ম যে অনেক বেশি স্বাধীনভাবে নিজেদের মতামত প্রকাশ করতে পারে, সেকথা স্পষ্ট জানান চাঙ্কিকন্যা।

বিয়ে ও সংসার পাতার প্রসঙ্গে অনন্যা অকপটে স্বীকার করেন যে, তিনি ভীষণরকম রোমান্টিক মানুষ। তার কথায়, ভালোবাসাই তার কাছে সবকিছু। এখনই নয়, তবে ভবিষ্যতে তিনি অবশ্যই বিয়ে করতে চান এবং শুধু বিয়েই নয়, মা হতেও তিনি ভীষণ আগ্রহী।

ক্যারিয়ারের শুরুতে কিছুটা জড়তা থাকলেও সম্প্রতি পারফরম্যান্সের ঊর্ধ্বমুখী গ্রাফ ও জেন জি প্রজন্মের কাছে দারুণ জনপ্রিয়তা পাওয়ার পাশাপাশি স্বজনপোষণ বিতর্ক নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করেছেন অভিনেত্রী।

অনন্যা নিজেই স্বীকার করে নেন যে, চাঙ্কি পাণ্ডের মেয়ে হিসেবে তিনি গর্বিত। তবে তারকা বাবার পরিচয়ের পাশাপাশি নিজের কঠোর পরিশ্রমের মাধ্যমেই ইন্ডাস্ট্রিতে শক্ত অবস্থান তৈরি করতে চান।

ডেইলি-বাংলাদেশ/এমএ
লিংক সফলভাবে কপি হয়েছে!