ঢাকা,  রোববার   ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

ভারত শেষ ওয়ানডেতে ২০৯ রানে গুটিয়ে গেলে

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০০:৩১, ১৬ নভেম্বর ২০২৬
ভারত শেষ ওয়ানডেতে ২০৯ রানে গুটিয়ে গেলে
ছবি: সংগৃহীত

ভারত চতুর্থ ওয়ানডেতে ৮৯ রানে অলআউট হওয়ার পর পঞ্চম ও শেষ ওয়ানডেতেও ব্যাটিংয়ে ভালো করতে পারেনি । নিউজিল্যান্ডের বোলারদের তোপে ২০৯ রানেই গুটিয়ে গেছে ভারতের ইনিংস। রোববার মাউন্ট মঙ্গানুইতে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার। তিনিসহ বাকি বোলাররাও চেপে ধরেন ভারতকে। ফলে ২০৯ রানে অলআউট হয়েছে সফরকারীরা।

এই ম্যাচ স্বাগতিকরা জিততে পারলে সিরিজ ড্র হবে। ক্রিশ্চিয়ান ক্লার্ক ছাড়া সবাই পেয়েছেন উইকেট। তবে ভারতের ইনিংসে কোনো ব্যাটারই পায়নি অর্ধশতকের দেখা। সর্বোচ্চ ৪৬ করে রান করেন অক্ষর প্যাটেল ও ইশান কিষান। ইনিংসে ৩৪ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলে ভারত। রোহিত শর্মা ৭, বিরাট কোহলি ৫ ও ঋতুরাজ গায়কোয়াড় আউট হন ১৮ রানে। রোহিত ও কোহলি আউট হন ম্যাথু ফিশারের বলে আর ঋতুরাজকে ফেরান জ্যাকব ডাফি।

অধিনায়ক শ্রেয়াস আইয়ার ২২ রান করে আউট হন টিকনারের বলে। ১০০ রানের আগে ৮৬-তেই ৪ উইকেট হারায় তার দল। এরপর অক্ষর প্যাটেল দলীয় ১২১ রানে ব্রেসওয়েলের বলে আউট হলে পঞ্চম উইকেট হারিয়ে বসে ভারত। এরপর একে একে নামান ধির (২২), আকিব নবি (৫) ও যশ ঠাকুর (০) সাজঘরে ফেরেন কিউই অধিনায়ক মিচেল স্যান্টনারের বলে। ১৬৬ রানে ৮ উইকেট হারায় অতিথিরা।

বাকি দুটি উইকেট নেন জ্যাকব ডাফি। ইশান কিষান ও আর্শদিপ সিং (১৪)। তাতে ২০৯ রানে অলআউট হয় ভারত। ১৪ রানে অপরাজিত ছিলেন মোহাম্মদ সিরাজ।

ডেইলি-বাংলাদেশ/এমএ
লিংক সফলভাবে কপি হয়েছে!