ঢাকা,  রোববার   ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

সাংবাদিক মনিরের বাবার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ০০:৫৭, ১৬ নভেম্বর ২০২৬
সাংবাদিক মনিরের বাবার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ
সাংবাদিক মনিরের বাবা মো। সফর উদ্দিন। ছবিঃ ডেইলি বাংলাদেশ

অনলাইন গণমাধ্যম ‘ডেইলি বাংলাদেশ’ এর শেরপুর জেলা প্রতিনিধি ও শেরপুর প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মো. জাহিদুল হক মনিরের বাবা মো. সফর উদ্দিনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। ২০২৪ সালের  ১৬ নভেম্বর রাজধানীর ধানমন্ডির ইবনেসিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর।

পারিবারিক সূত্রে জানা গেছে, খাদ্যনালিতে ক্যানসার শনাক্ত হওয়ার পর ২০২৪ সালের ৯ নভেম্বর ধানমন্ডির ইবনেসিনা হাসপাতালে মো. সফর উদ্দিনের অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর ২৪ ঘণ্টার মধ্যে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। পরে ১৫ নভেম্বর তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়। পরদিন ১৬ নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মো. সফর উদ্দিন স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর ছেলে সাংবাদিক মো. জাহিদুল হক মনির সাংবাদিকতার পাশাপাশি ঝিনাইগাতী সদর ইউনিয়ন পরিষদের সদস্য এবং ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় সমিতি লিমিটেডের পরিচালনা পর্ষদের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন।

বাবার দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে তাঁকে স্মরণ করে সাংবাদিক জাহিদুল হক মনির বলেন, ‘বাবাকে হারানোর দুই বছর হয়ে গেল। সময় যত যাচ্ছে, বাবাকে হারানোর শূন্যতাটা যেন আরও গভীর হচ্ছে। জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে তাঁর কথা মনে পড়ে। ছোটবেলা থেকে বাবার স্নেহ, শাসন ও সাহসই ছিল আমার পথচলার বড় শক্তি। আজ তিনি নেই, কিন্তু তাঁর শেখানো মূল্যবোধ ও মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা এখনো আমাকে পথ দেখায়।’

তিনি আরও বলেন, ‘বাবার শেষ সময়ের দিনগুলো এখনো চোখের সামনে ভাসে। হাসপাতালের আইসিইউর সেই সময়, ভেন্টিলেশনে থাকা বাবাকে ঘিরে আমাদের উৎকণ্ঠা। সবকিছুই এখনো মনে হয় এই তো সেদিনের ঘটনা। ১৬ নভেম্বর দিনটি আমাদের পরিবারের জন্য কখনো ভুলার নয়।’

দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে মরহুম মো. সফর উদ্দিনের রুহের মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/শেরপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!