বলিউডে আলোচিত ‘তিন’ কণিকার বিচ্ছেদ থেকে জিয়ার প্রেম
বিনোদন জগতে একের পর এক চমক নিয়ে হাজির হয়েছে বলিউড। দীর্ঘদিনের দাম্পত্যে ইতি টানার ঘোষণা করেছেন গায়িকা কণিকা কাপুর। অন্যদিকে শাহরুখ খানের জন্মদিনে প্রকাশিত ‘কিং’ সিনেমার গান ভেঙেছে দর্শকসংখ্যার নজির। পাশাপাশি কারান ধনকের সঙ্গে বিচ্ছেদের জল্পনায় জল ঢেলেছেন অভিনেত্রী জিয়া শঙ্কর।
এক নজরে দেখে নেওয়া যাক বলিউডের আলোচিত এই তিন খবর। বেবি ডলখ্যাত গায়িকা কণিকা কাপুরের ব্যক্তিগত জীবনে ছন্দপতন ঘটেছে। স্বামী গৌতম হাতিরামানির সঙ্গে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্তের কথা সমাজমাধ্যমে প্রকাশ করেছেন তিনি। ২০২২ সালে লন্ডনে ঘনিষ্ঠ আত্মীয়স্বজন ও বন্ধুদের উপস্থিতিতে বিয়ে করেছিলেন দুজনে। দীর্ঘদিনের পরিচয় ও বন্ধুত্বের পর তাদের সম্পর্ক পরিণতি পেয়েছিল দাম্পত্যে। কিন্তু এবার সেই সম্পর্ক থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন গায়িকা। বিচ্ছেদের ঘোষণা প্রকাশ্যে আনার ঠিক আগেই ইনস্টাগ্রাম থেকে বিয়ের ছবিগুলি সরিয়ে ফেলেছিলেন তিনি। নিজের পোস্টে ব্যক্তিগত জীবনের এই কঠিন সময়ের কথা জানিয়ে অনুরাগী ও পরিচিতদের কাছে গোপনীয়তা বজায় রাখার আবেদন জানিয়েছেন কণিকা।
জন্মদিনে অনুরাগীদের জন্য বিশেষ উপহার দিয়েছিলেন শাহরুখ খান। গত ২ নভেম্বর ৬১ বছরে পা দেওয়ার দিনেই প্রকাশ্যে আসে তার আগামী ছবি ‘কিং’-এর প্রথম গান ‘তু মিল জায়ে’। গানটিতে শাহরুখের সঙ্গে রয়েছেন দীপিকা পাড়ুকোন। মুক্তির পর থেকেই ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যাপক সাড়া ফেলেছে এই রোমান্টিক গান। মাত্র ২৪ ঘণ্টার মধ্যে বিভিন্ন প্ল্যাটফর্ম মিলিয়ে গানটির দর্শকসংখ্যা ৬ কোটি ছাড়িয়ে গেছে। শুধু ইউটিউবেই গানটি দেখা হয়েছে ৩ কোটি ৬৩ লাখের বেশি বার। লাইকের সংখ্যাও পেরিয়েছে ৪ লাখ ৩০ হাজার। শাহরুখ ও দীপিকার পর্দার রসায়ন যে দর্শকদের মধ্যে এখনো সমান জনপ্রিয়, এই পরিসংখ্যান যেন তারই প্রমাণ।
বাগদত্তা কারান ধনকের সঙ্গে সম্পর্ক ভাঙার গুঞ্জন ঘিরে সম্প্রতি আলোচনায় এসেছিলেন অভিনেত্রী জিয়া শঙ্কর। ইনস্টাগ্রামে কারানকে আনফলো করা এবং তার কিছু রহস্যময় পোস্ট দেখে অনুরাগীদের একাংশের ধারণা হয়েছিল, তাদের বাগদান হয়তো ভেঙে গিয়েছে।