ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ প্রবাস জীবন ]

ইতালিতে মানিকগঞ্জ জেলা সমিতির নতুন কমিটি    

ইতালি প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২৫, ১২ জুলাই ২০২১
ইতালিতে মানিকগঞ্জ জেলা সমিতির নতুন কমিটি    
ছবি: সংগৃহীত

ইতালির রোমে মানিকগঞ্জ জেলা সমিতির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কার্যনির্বাহী কমিটিতে সভাপতি হয়েছেন নায়েব আলী এবং সাধারণ সম্পাদক জহিরুল হক চঞ্চল।

সদ্য বিদায়ী কমিটির প্রধান আহ্বায়ক ও উপদেষ্টা নুরুল ইসলাম খানের সভাপতিত্বে ও সদস্য মোজাম্মেল হোসেন মোল্লার সঞ্চালনায় কার্যকরি কমিটি ২০২১-২৪ ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- যুগ্ম সাধারণ সম্পাদক ইউনুস মোল্লা, সাংগঠনিক সম্পাদক রশিদ মিয়া, কোষাধ্যক্ষ গফ্ফার হোসেন, প্রচার সম্পাদক জহির উদ্দিন।

Advertisement

এছাড়া কার্যকরি কমিটিতে সংগঠনের শুরু হতে এখন পর্যন্ত বিশেষ অবদান রাখায় রোমসহ বিভিন্ন শহরের ব্যক্তিদের আজীবন সদস্য ঘোষণা করা হয়। এসময় উপস্থিত ছিলেন সেন্তসেল্লে ঐক্য পরিষদের সভাপতি ইস্রাফিল বারী ও বাংলাদেশ সমিতি ইতালির শিশু সম্পাদক মোজাম্মেল হক।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!