ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ প্রবাস জীবন ]

সৌদিতে ছাদ থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু

প্রবাস ডেস্ক
প্রকাশিত: ০১:৩১, ৪ নভেম্বর ২০২১
সৌদিতে ছাদ থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু
সৌদিতে ছাদ থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবে তিনতলা ছাদ থেকে পড়ে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। 

নিহত রাকিব মিয়া (২৫) ময়মনসিংহের গফরগাঁও উপজেলার উস্থি ইউনিয়নের মহলুল গ্রামের শহিদ মিয়ার ছেলে।

উস্থি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম তোতা রাকিব মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

এর আগে মঙ্গলবার (২ নভেম্বর) সৌদি আরবের রিয়াদের স্থানীয় সময় দুপুরের দিকে তিনতলা সাদ থেকে পড়ে মারা যান রাকিব।

উস্থি ইউনিয়নের মহলুল গ্রামের ইউপি সদস্য মো. গেদু মিয়া বলেন, রাকিব প্রায় সাড়ে তিন বছর আগে সৌদি আরবের রিয়াদে ফ্রি ভিসায় কাজ করতে যান। দুই মাস আগে দেশে ফিরে বিয়ে করেন তিনি। বিয়ের পর থেকে শ্বশুর বাড়িতেই ছিলেন। এরপর রাকিব আবারও চলে যান সৌদি। সেখানে কাজ করতে গিয়ে তিনতলা ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়।

ডেইলি-বাংলাদেশ/SA
লিংক সফলভাবে কপি হয়েছে!