ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ প্রবাস জীবন ]

দক্ষিণ আফ্রিকায় ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে বাংলাদেশি প্রবাসীর মৃত্য

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২৫, ২ জুলাই ২০২২
দক্ষিণ আফ্রিকায় ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে বাংলাদেশি প্রবাসীর মৃত্য
ছবি: ডেইলি বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকায় ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে হাবিবুর রহমান তপু নামে বাংলাদেশি প্রবাসী এক যুবকের মৃত্যু হয়েছে।

তপু নোয়াখালীর সোনাইমুড়ীর নাটেশ্বর ইউপির ঘোষকামতা গ্রামের ফতেহপুর ভূঁইয়া বাড়ির মো. আনার উল্লাহর ছেলে।

শুক্রবার দেশটির স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তপুর বড় ভাই মো. আলাউদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

Advertisement

তিনি জানান, গত ৩ জুন দক্ষিণ আফ্রিকার উদ্দেশে রওনা হন তপু। দক্ষিণ আফ্রিকা পৌঁছে দেওয়ার জন্য সেখানে অবস্থানরত তপুর ভগ্নিপতি মো. সোহেল এক দালালের সঙ্গে চুক্তি করেন। চুক্তি অনুযায়ী দালাল তপুকে আফ্রিকার দেশ মোজাম্বিক ও লেসেথোর বিভিন্ন বন-জঙ্গলের ভেতর দিয়ে দক্ষিণ আফ্রিকায় পৌঁছায়। যাওয়ার পথে মশার কামড়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। আফ্রিকা পৌঁছানোর দুদিনের মাথায় জ্বর আসে তার। চিকিৎসকের শরণাপন্ন হলে ম্যালেরিয়া হয়েছে বলে চিকিৎসক তাকে নিশ্চিত করেন। ৩০ জুন ম্যালেরিয়া জ্বর ও বমি নিয়ে হাসপাতালে ভর্তি হলে ১ জুলাই সন্ধ্যায় তার মৃত্যু হয়। তার লাশ দেশে আনার জন্য পরিবারের পক্ষ থেকে চেষ্টা চালানো হচ্ছে। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!