শুক্রবার জার্মানির রাজধানী বার্লিনে বাংলাদেশ দূতাবাস ভবন নির্মাণ প্রকল্পের ‘গ্রাউন্ড ব্রেকিং’ কাজ শুরু করা হয়।
জানা গেছে, নির্মিতব্য দূতাবাসের প্লটটি বার্লিনের ডিপ্লোম্যাটিক জোন টিয়ারগার্টেনস্ট্রাসেতে অবস্থিত।
.png)
অনুষ্ঠানে সমবেত কূটনীতিক ও সুধীদের উদ্দেশ্যে উদ্বোধনী বক্তব্যে রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভুঁইয়া এনডিসি ভবন নির্মাণের বিভিন্ন কাজের সহযোগিতার জন্য বার্লিন সিনেট এবং প্রকল্পের ডিজাইন ও সুপারভিশন কনসাল্টেন্ট ফার্ম ‘পিটার রুগে আর্কিটেকটেন’-কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
গ্রাউন্ড ব্রেকিং উপলক্ষে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারি ছাড়াও বার্লিনের মেয়র অফিসের প্রতিনিধি, ইন্দোনেশিয়া, ভারত, কসোভো, মালদ্বীপ, নেপাল ও শ্রীলংকার রাষ্ট্রদূত ও কূটনীতিকরা, প্রতিবেশী ফ্ল্যাট মালিক সমিতির প্রেসিডেন্ট ও অন্যান্য স্টেকহোল্ডাররা উপস্থিত ছিলেন।
সবশেষে রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভুঁইয়া অনুষ্ঠানে আগত গণ্যমান্য অতিথিদের গ্রাউন্ড ব্রেকিং ঘুরে দেখান।